সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
ছবি সংগৃহীত
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে জকিগঞ্জর জামেয়া ইসলামীয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম মাদরাসায় বৃক্ষরোপণ করা হয়েছে ।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। উলেখ্য, নকশী বাংলা ফাউন্ডেশন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তিনি রবিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ বাস্তবায়নে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় জকিগঞ্জের জামেয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম মাদরাসা প্রাঙনে বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল ,ফাইন্যান্স ডিরেক্টর সাংবাদিক মো: হাবিবুর রহমান, হাফিজ আহমদ আলী রায়পুরী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবু হানিফা, জামিয়া ছায়িদিয়া আনন্দপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আহমেদ হোসাইন আইমান, জাকারিয়া আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ...
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা...