কানাইঘাটের রাজাগঞ্জে মাদকের আস্তানায়...
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের মাদকের আস্তনায় অভিযান চালিয়ে থানা পুলিশ ইয়াবা ও গাজা সহ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল আহমদ ও সুরুজ...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগে আরেকজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ১০ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাদুন হোসেন আকাশ (১৯) উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে অস্ত্রের মহড়া দেয় একদল সন্ত্রাসী। এসময় তারা অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে।
ওই ভিডিও প্রকাশের পর এলাকাজুড়ে আতংকের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি ছিলেন রিফাদুন হোসেন আকাশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ‘পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে মামলায় শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একই মামলায় আরও ৯জনকে গ্রেফতার করা হয় এবং আরও ২জন কোর্টে আত্মসমর্পন করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের মাদকের আস্তনায় অভিযান চালিয়ে থানা পুলিশ ইয়াবা ও গাজা সহ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল আহমদ ও সুরুজ...
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান, তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কারণ নতুন ওয়ার্ডগুলো...
নগরীর রায়নগরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে দেড় লাখ টাকার টাকার ভারতীয় কম্বলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. শাফওয়ান মিয়া সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চব্বিশা...