নগরীতে ইয়াবাসহ মাদককারবারী আটক
মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদকারবারীকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে...
ছবি সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এক সরকারি সফরে ৮ মে শুক্রবার সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
মন্ত্রীর সফরসূচি:
* এআইবিএ-এর অনুষ্ঠানে যোগদান:
সকাল ৯টায় আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ)-এর নতুন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
* ন্যাচারাল পার্ক পরিদর্শন:
সকাল ১১টায় বিমানবন্দর সংলগ্ন জেলা পরিষদ ন্যাচারাল পার্ক ‘বাইশটিলা’ পরিদর্শন করবেন।
* মতবিনিময় সভা:
জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৩টায় নিজ বাসভবনে সিলেট মহানগর বিএনপির ১ নং থেকে ৬ নং ওয়ার্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
* পুরস্কার বিতরণী ও ক্লাব সভা:
বিকাল ৫টায় ‘শজিবু লিকোন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
* সন্ধ্যা ৭:০০ মিনিটে সিলেট উইন্ডসর হোটেলে ক্যাডেট কলেজ ক্লাব সিলেট লিমিটেড (সিসিসিএসএল) আয়োজিত সভায় যোগ দেবেন।
এসএ/সিলেট