নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ...
ফাইল ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও আটক কার্যক্রম পরিচালনা করেছে।
শনিবার (৯ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে ১৩১ বস্তা ভারতীয় জিরা, ৪৩ বস্তা ভারতীয় ফুসকা এবং ১ হাজার ৪০০ পিস কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে ওয়ারেন্টভুক্ত ৮ জন, সন্দেহজনক ৩ জন এবং মেট্রো অধ্যাদেশে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৮টি যানবাহন আটক করা হয়েছে।
মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে-১টি বাস, ২টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ১৮টি সিএনজি, ৩৭টি মোটরসাইকেল এবং ৬টি অন্যান্য যানবাহন।
আটক যানবাহনের মধ্যে রয়েছে—-৮টি ট্রাক, ৩টি প্রাইভেটকার, ২২টি সিএনজি, ৪০টি মোটরসাইকেল এবং ৫টি অন্যান্য যানবাহন।
এছাড়া রোববার (১০ মে) ভোররাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও একটি বিশেষ অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদকসেবী ৭ জন, চোর ২ জন, সন্দেহজনক ৬ জন এবং মেট্রো অধ্যাদেশে ২ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট