গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আধুনিক...
সিলেটের গোয়াইনঘাটস্থ জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ...
ছবি সংগৃহীত
মেডিকেল রিপ্রেজেনটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জৈন্তাপুর–এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “দালাল নয়! মেডিকেল রিপ্রেজেনটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ মে) সকাল ১১টায় জৈন্তাপুর মডেল ফারিয়া–র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনটি জৈন্তাপুর পূর্ববাজার উপজেলা গেইট থেকে শুরু হয়ে স্টেশন বাজার ও থানা গেইট প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ঘটে যাওয়া একটি “ন্যক্কারজনক” ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তাদের অভিযোগ, মেডিকেল রিপ্রেজেনটিভদের অন্যায়ভাবে “দালাল” আখ্যা দিয়ে আটক করা হয়েছে, যা এই পেশাজীবীদের জন্য অপমানজনক।
বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, মো. শফিকুল ইসলাম, মো. সাবলু, সুরুজ আলী, মো. শাহিনসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. রায়হান পারভেজ, খো. ফিরোজ আহমেদ ও নিমাই চন্দ।
এসএ/সিলেট