কুয়েতে অবৈধ কসাইখানায় বড় ধরনের...
বিলাল উদ্দিন, কুয়েত : কুয়েতের কাবদ এলাকায় অবৈধ কসাইখানার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহরা ইনভেস্টিগেশন...
ফাইল ছবি
বিলাল উদ্দিন, কুয়েত : কুয়েতের কাবদ এলাকায় অবৈধ কসাইখানার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহরা ইনভেস্টিগেশন বিভাগ। অভিযানে তিনটি পশুর খামারকে বেআইনিভাবে লাইসেন্সবিহীন কসাইখানায় রূপান্তরের অভিযোগে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন।
তদন্তে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ও স্বাস্থ্য নিরাপত্তা তদারকি ছাড়াই সেখানে পশু জবাই কার্যক্রম চলছিল। বিষয়টি জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েত কর্তৃপক্ষ।
আইনি অনুমোদনের পর পরিচালিত অভিযানে শ্রমিকদের হাতেনাতে আটক করা হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট