নগরীতে ৩ লাখ টাকার ভারতীয় পোস্তাসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

নগরীতে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পোস্তাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়া থেকে তাদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট থানার বনিগ্রামের মৃত মুহিব উল্লাহ ও তাহেরা বেগমের ছেলে আবু ইমরান মাহিন ও জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার মৃত মো. ছয়াব আলী ও মৃত মোছা. জয়নাব বিবির ছেলে হাবিবুর রহমান।

পুলিশ জানায়, কুমারপাড়ার হেলথ ফার্স্ট মেডিকেল সেন্টার এলাকায় রাস্তার উপর অভিযান চালিয়ে একটি নোহা (ঢাকা মেট্রো চ-১৩-৭৮২৭) তল্লাশি করে মোট ৩ বস্তায় ১৪৭ কেজি ভারতীয় পোস্তাদানা জব্দ করে ডিবি যার বাজারম‚ল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।


এসএ/সিলেট