কানাইঘাটে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে প্রশাসনের সভা

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা বৃহস্পতিবার (১৪মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প হিসেবে সারা দেশের ন্যায় কানাইঘাটেও খাল খনন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি শ্রীর্ঘ্রই সরকার ও সকলের অংশ গ্রহনে কানাইঘাট উপজেলায় ১লক্ষ গাছের চারা রোপন কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন উপজেলাব্যাপী কৃষি বিল্পব এবং মানুষের কল্যাণে স্থানীয় লোকজনদের মতামত গ্রহণের মাধ্যমে যাচাই-বাছাই করে খাল খনন কর্মসূচী অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প খাল খনন ও বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি সহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বলেন নকলা খাল খনন বাস্তবায়ন করতে হবে। কানাইঘাটে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে যাতে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এজন্য খাল খনন ও বৃক্ষ রোপন কর্মসূচীতে এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন করার জন্য প্রশাসনের কাছে আহবান জানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ব্যাক্তিস্বার্থ ও প্রতিহিংসা পরায়ন হয়ে কেউ প্রধানমন্ত্রীর এসব প্রকল্প বাস্তবায়নে বাধাঁ প্রধান করলে তাদের চিহিৃত করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ ফয়ছল আহমদ, উপজেলা প্রকৌশী আবু হানিফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ঝিঙ্গবাড়ি ইউপির চেয়ারম্যান আবু বকর, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওঃ সামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, উপজেলা খেলাফত মজলিস নেতা হুসন আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবাক শফিক আহমদ প্রমুখ।  

এসএ/সিলেট