কুলাউড়ায় ২ কোটি টাকার খাল...
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
ছবি সংগৃহীত
চা বাগানের কলোনিতে তরুণীকে নিয়ে গণধর্ষণকান্ডের অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের একজনকে খাঁচায় পুরেছে র্যাব-৯। বুধবার রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম মো. তাওহীদ মিয়া। তিনি শ্রীমঙ্গল থানার মুসলিমাবাদ গ্রামের আব্দুল লতিফ মৃধার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম তরুণী তার খালাতো বোনের ও তার বন্ধুর সাথে শ্রীমঙ্গলের একটি হোটেলে নাশতা সেরে ভানুগাছ বধ্যভ‚মি রোডে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাদেরকে সুহেল মিয়া নামে একজন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাদের শ্রীমঙ্গল চৌমুহনায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে। কিন্তু সেখানে না গিয়ে নিয়ে যায় আদি নীলকন্ঠ চা দোকানে।
সেখানে আগে থেকে অবস্থান করছিল আরমান মিয়া ও তাওহীদ। সেখান থেকে অটোরিকশায় উঠে তারা ফিরে যেতে চাইলে ভিকটিম তরুণীকে জোর করে আটকে তাকে নিয়ে যায় চা বাগানের কলোনিতে।
সেখানে তিনজন তাকে ধর্ষণ করে এবং পরে একটি সেতুর উপর রেখে চলে যায়। পরদিন তিনি শ্রীমঙ্গল থানায় অভিযোগ (নং ১২/১২/৫/২৬) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ২৪ ঘন্টার মধ্যে আসামিদের একজন তাওহীদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪...
শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বনপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু এমপিকে সংবর্ধনা ও পবিত্র কোরআন শরিফ হিফজ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের...