নগরীতে অভিযানে ৫৪ জন গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৪৯টি  যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে এসব অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক আসামিরা আটক হন।

গ্রেফতারকৃতদের অনুযায়ী সংখ্যা: নিয়মিত মামলার আসামি: ১০ জন,ওয়ারেন্টভুক্ত আসামি: ১০ জন, চোরাচালান উদ্ধার: ৯২৪পিস বেনজু চকলেট ও ৬০০ পিস কিটক্যাট, মাদক ব্যবসায়ী: ১ জন এবং ১০ পিস ইয়াবা উদ্ধার,মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার: ১৯ জন।

এছাড়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত ২৪ ঘণ্টায় ৮০টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৬৯টি যানবাহন আটক করেছে।

মামলা প্রাপ্ত যানবাহন: ট্রাক-২, প্রাইভেটকার-৬, সিএনজি অটোরিকশা-২৪, মোটরসাইকেল-৪৫, অন্যান্য-৩। আটক যানবাহন: ট্রাক-১, প্রাইভেটকার-২, সিএনজি-১৮, মোটরসাইকেল-৪০, অন্যান্য-৮।

পরবর্তীতে বুধবার (২০ মে) ভোর রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামী ৬ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ৩ জন (৩২ পিস ইয়াবা উদ্ধার) এবং সন্দেহজনক ব্যক্তিবর্গ ৫ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে।

এসএ/সিলেট