কুয়েতে লাইসেন্সবিহীন গাড়ি চালালে জেল জরিমানা কারাদণ্ডের বিধান

post-title

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ট্রাফিক আইন বেশ কঠোর। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সহজে কেউ আইন লঙ্ঘন করে পার পায় না।

সরকার সম্প্রতি কুয়েতে লাইসেন্স ছাড়া নাবালকদের গাড়ি চালানোর ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাফিক বিভাগ। এ ধরনের ঘটনায় জড়িত কিশোরদের কিশোর অপরাধ বিভাগে পাঠানো হবে এবং সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের পাশাপাশি গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে।

গাড়ির মালিক বা অভিভাবকরাও দায় এড়াতে পারবেন না। অবহেলা বা অনুমতি দেওয়ার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ১০০ থেকে ২০০ কুয়েতি দিনার জরিমানা এবং সর্বোচ্চ ২ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এ অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।

এসএ/সিলেট