শাবি ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক নারী...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
ছবি সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও আন্তরিক শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ।
শিক্ষার্থীদের আবাসন সুবিধা প্রদান শুধু আতিথেয়তার বিষয় নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতি সিকৃবির একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি করবে।
বুধবার (২০ মে) ডক্টর অব ভেটেরিনারি ডিগ্রি অর্জনকারী ০৮ জন নেপালি শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
এ বছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হতে মোট ০৮ (আট) জন বিদেশী শিক্ষার্থী কৃতিত্বের সাথে “ডক্টর অব ভেটেরিনারি” ডিগ্রি সম্পন্ন করেছে। ২০১৮-১৯ শিক্ষা বর্ষের ০১ জন এবং ২০১৯-২০ শিক্ষা বর্ষের ০৭ জন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ছিল। অনেক প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ ০৪ বছর একাডেমিক ও ০১ বছর ইন্টার্নশীপ কোর্স শেষে অদ্য ২০ মে ২০২৬ তারা তাদের কাঙ্খিত ডিগ্রি অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ তুলে দিয়ে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় তিনি প্রত্যাশা করেন, এই অর্জিত শিক্ষা দ্বারা তারা তাদের দেশের প্রাণী সম্পদ তথা ডেইরী, পোল্ট্রি ও পশুপালন খাতের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং সেই সাথে তাদের নিজের, পারিবারিক ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ধারা তরান্বিত করবে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদেশি শিক্ষার্থীদের সনদ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ উদ দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...
প্রমোশন ও আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের...