বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার...
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য ৩ লাখ...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে ৬৭ জন এবং শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ১৬৬ জনকে আটক করা হয়। এ নিয়ে মোট ২৩৩ জনকে আটক করা হয়েছে। মহানগরের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথকভাবে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাং সদস্য, দালাল এবং ভেজাল খাদ্য প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১শ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে নিহত হন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে মাদকসেবী ও ছিনতাইকারীদের ধাওয়া চলাকালে সাদা পোশাকে থাকা ইমন আচার্য পুলিশকে সহায়তা করতে এগিয়ে যান। এ সময় আসাদুল আলম বাপ্পী নামে এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আসাদুল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আশ্চর্যপাড়া গ্রামের বাসিন্দা ইমন আচার্য মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এসএ/সিলেট
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য ৩ লাখ...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) ২৪ ঘন্টায়...
সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা অনুদান প্রদান...
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টায় এয়ারপোর্ট থানার এসআই (নি.) মোবারক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।শুক্রবার (২২ মে)...