বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

post-title

ছবি সংগৃহীত

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য ৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বাদ জুমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত খালপার জামে মসজিদের সংস্কার কাজের জন্য এই ৩ লক্ষ্য টাকার বরাদ্দের অফিসিয়াল কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার পক্ষে বরাদ্দকৃত এই অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র খালপার জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল লতিফের হাতে তুলে দেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বৃহত্তর মুফতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আশিকুর রহমান রানা।

বরাদ্দপত্র হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুল আমিন কবির মেম্বার, বিএনপি নেতা আব্দুল হান্নান, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,  বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা শাহজাহান সজিব, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদসহ খালপার গ্রামের স্থানীয় মুরব্বিয়ানা ও যুবসমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ।

অর্থ বরাদ্দ পেয়ে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুদানের মাধ্যমে মসজিদের চলমান সংস্কার কাজ আরও দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এসএ/সিলেট