নগরীতে পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী...
সিলেট কোতোয়ালী মডেল থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ওসমানী শিশুপার্ক সংলগ্ন...
ছবি সংগৃহীত
নগরীতে কাষ্টঘর ও ধোপাদিঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে ও সন্ধ্যায় মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণামাধ্যম) মো. মনজুরুল আলম জানান, শুক্রবার বিকেলে নগরের মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান পরিচালনা করলে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ১ টি চাকু সহ ৩ জন ছিনতাইকারীকে আটক করে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের নিকট হতে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাই করে আসছে বলে জানা যায়। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তাররকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মির্জা ছাব্বির, বিশ্বম্ভরপুর উপজেলার হাসান ও দক্ষিণ সুরমার মো. জাহেদ আহমদ । এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।
এর আগে আরেক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চাকুসহ তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
আটকের পর জানা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য- দাবি পুলিশের।
আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার ৫৯নং বাসার সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে, বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা সফর আলী, শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা (নং ৫২/২৩/৫/৩০২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেট কোতোয়ালী মডেল থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ওসমানী শিশুপার্ক সংলগ্ন...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট মানেই সবুজে মোড়া এক স্বপ্নরাজ্য। আর সেই স্বপ্নরাজ্যের সবচেয়ে উজ্জ্বল নাম গোয়াইনঘাটের পর্যটন সকল কেন্দ্রেগুলো।...
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) ময়নাতদন্ত...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করেছেন...
সিলেটের জালালাবাদ থানা এলাকার কালারুকায় দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় আটক হয়েছেন মা সুবিনা বেগম (২৫)। তাকে থানাহেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।...