সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর...
ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে...
দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি
ছবি সংগৃহীত
ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নগরীর সঙ্গে কসোভোর বিভিন্ন শহরের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে কসোভো ও সিলেটের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার এবং শিক্ষা-সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেটের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি সিলেটের আধুনিকায়নে এবং সামগ্রিক উন্নয়নে কসোভো সরকারের পক্ষ থেকে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে, রাষ্ট্রদূতকে নগর ভবনে উষ্ণ অভ্যর্থনা জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, "সিলেট তার সমৃদ্ধ সংস্কৃতি, অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী কমিউনিটির জন্য সমাদৃত। বর্তমানে আমরা সিলেটকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, স্মার্ট এবং টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি।" এই রূপান্তরের যাত্রায় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে কসোভো সরকারের প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতা কামনা করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসএ/সিলেট
ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে...
নগরীতে কাষ্টঘর ও ধোপাদিঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা...
সিলেট কোতোয়ালী মডেল থানার অভিযানে ২টি ধারালো চাকুসহ ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ওসমানী শিশুপার্ক সংলগ্ন...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেট মানেই সবুজে মোড়া এক স্বপ্নরাজ্য। আর সেই স্বপ্নরাজ্যের সবচেয়ে উজ্জ্বল নাম গোয়াইনঘাটের পর্যটন সকল কেন্দ্রেগুলো।...
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মে) ময়নাতদন্ত...