গোয়াইনঘাটে জোরদার টহল ও চেকপোস্ট...
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত...
পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল
ছবি সংগৃহীত
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের দৃশ্যমান উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে রোববার বিকেল ৩টায় থানা কম্পাউন্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট বসানো হয়েছে। এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল সাধারণ মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের ফলে এখন আগের চেয়ে অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে যেকোনো অপরাধপ্রবণতা বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে জনগণের সহযোগিতাও কামনা করেছেন ওসি মো. মনিরুজ্জামান।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।”
এসএ/সিলেট
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত...
সিলেট অঞ্চলের বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ ও রাজনৈতিক নেতা, সাবেক সংসদ সদস্য (এমপি), সিলেট জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায়...
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য ৩ লাখ...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) ২৪ ঘন্টায়...