মৌলভীবাজার জেলা পুুলিশ কার্যালয় পরিদর্শনে নবাগত ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমান

post-title

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমান

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমান মৌলভীবাজার জেলা পুুলিশ কার্যালয় পরিদর্শন করেছেন । শনিবার (২৩ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম।

এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রেঞ্জ ডিআইজি গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাদের সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। রেঞ্জ ডিআইজি  বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। পাশাপাশি আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজির হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম। এছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের চৌকস পুলিশ অফিসারদের রেঞ্জ ডিআইজি পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পরে  রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন।

অপরদিকে, পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজি সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম; পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক)  মো. আমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মো. ওয়াহিদুজ্জামান রাজু; সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি  মো. রফিকুল ইসলাম খানসহ মৌলভীবাজার জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

এসএ/সিলেট