কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
ছবি সংগৃহীত
কানাইঘাট বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রামের মৃত হাসন আলীর পুত্র নিরীহ রিক্সা চালক আব্দুন নুরের বসত বাড়ির সীমানার পাশে বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ৩০টি গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। গাছ কাটার সাথে জড়িত অপরাধীদের চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার অনেকে।
রিক্সা চালক আব্দুন নুর জানান শনিবার রাত প্রচুর বৃষ্টিপাত হয়।
ঐদিন রাত ১টার দিকে বৃষ্টির সময় তার বসত বাড়ির সীমানায় রোপন করা কদম ও রেন্টি জাতীয় গাছ কেটে ফেলার সাড়া শব্দ শুনতে পান। ঘর থেকে বের হয়ে সুর-চিৎকার শুরু করলে গাছ কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। আব্দুন নুরের অভিযোগ তার বসত বাড়ির পাশে একই গ্রামের প্রবাসী শাহাব উদ্দিনের একখন্ড জমি রয়েছে।
যার কারনে শাহাব উদ্দিন প্রবাস থেকে কিছুদিন পূর্বে এলাকার কয়েকজন মুরব্বীকে ফোন করে আমার বসত বাড়ির পাশে রোপনকৃত গাছগুলো সরিয়ে না নিলে সে তার লোকজনদের দিয়ে আমার গাছ কেটে ফেলবে এবং আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়। এ থেকে তিনি ধারণা করছেন শাহাব উদ্দিনের লোকজন রাতের আধাঁরে তার গাছ সমূহ কেটে দিয়েছে।
এ বিষয়ে তিনি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...