জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার...
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের পরিদর্শন; সড়ক নিরাপত্তা ও পর্যটক সেবায় নতুন সম্ভাবনার প্রত্যাশা
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বুধবার তিনি সরেজমিনে স্থানটি ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্থানটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুতালেবসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান আসাদ, লন্ডন প্রবাসী তফজ্জুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া, বর্তমান কোষাধ্যক্ষ সুয়েব আহমদ, সাদ মিয়া, আতিকুর রহমান তালুকদার, সবুজ আহমদ, হাবিবুর রহমান এবং যুবদল নেতা হোসাইন আহমদ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সম্ভাব্য হাইওয়ে থানার কার্যক্রম, প্রশাসনিক সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর হাইওয়ে পুলিশিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয়দের প্রত্যাশা, জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নিজস্ব নতুন ভবন নির্মিত হলে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও হাইওয়ে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
নতুন ভবনটি বাস্তবায়িত হলে জাউয়া বাজার ও আশপাশের এলাকার সড়ক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
টিএ/ছাতক
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...
মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের...
সুনামগঞ্জসহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অত্যন্ত জরুরি ও জীবন রক্ষাকারী নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা। রবিবার...