সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশনায় সোমবার রাত আড়াইটার দিকে পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে চেকপোস্ট বসিয়ে থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যান বাহন তল্লাশী করেন।
এ সময় পিকআপ ভর্তি ১৬৮০ কেজী ভারতীয় জিরা সহ সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র রুবেল আহমদ, একই গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আলমগীর হোসেন ও বাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত মেকাই মিয়ার পুত্র মানিক মিয়াকে পুলিশ হাতে-নাতে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আটককৃত ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এসব জিরা সরকারের শুল্কফাকি দিয়ে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে নিয়ে আসে চোরাকারবারীরা। থানা পুলিশের নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন...
দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত...
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে দুটি...