সিলেট সাবরেজিস্ট্রার অফিসে জাল...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ক্রেতা ও বিক্রেতা পক্ষের দুই প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টা থেকে বুধবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, ২৩ জুনের ২৪ ঘণ্টায় ৩৩ জন এবং ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ২৪ কেজি গাঁজা এবং ২৩০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৮০টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৫০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগর পুলিশ বলছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে ক্রেতা ও বিক্রেতা পক্ষের দুই প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় এক ব্যক্তিকে আটক...
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদককারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১০৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন...
দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত...