কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন...
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
বিজিবির টহল জোরদার
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্ভাব্য পুশইন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সতর্ক করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল আল মামুন, ৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
সম্প্রতি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক সাত নারী ও শিশুকে বাংলাদেশে পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সতর্কতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সকল নাগরিককে সচেতন ও সজাগ থাকতে হবে। সীমান্তবর্তী এলাকায় যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা পুশইনের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দিতে হবে।”
তিনি আরও বলেন, সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় ৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, “পুশইন প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক উচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক জোরপূর্বক নারী, পুরুষ বা শিশুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করতে হবে।”
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “পুশইনের মাধ্যমে আসা কোনো ব্যক্তির দায়িত্ব নিজেরা গ্রহণ করবেন না। বিষয়টি দ্রুত বিজিবিকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
কোম্পানি কমান্ডার আরও জানান, সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য...
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অ্যাডভোকেসি ডায়ালগ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক...
দেশের চা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান...
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ! হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই...