কুয়েতে ৬ মাসে ৩২৩ কেজি...
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
ছবি সংগৃহীত
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুসারে, পূর্ববর্তী সরকারি তথ্যে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল।
এদিকে, ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পের পর ভবন ধসে পড়ার আশঙ্কায় এখনো অনেক মানুষ তাদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। ফলে তারা রাত কাটাচ্ছেন পার্ক ও উন্মুক্ত চত্বরে। এ তথ্য জানিয়েছেন স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা।
কারাকাস থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক মানুষ ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ধার তৎপরতার জন্য দ্রুত প্রয়োজনীয় সম্পদ ও সরঞ্জাম নিশ্চিত করা। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে এবং আহতদের দ্রুত সহায়তা দিতে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবল জরুরি।
মিরো কেসাদা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত, বৃহৎ পরিসরে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নির্বিঘ্নে পৌঁছে আটকে পড়া ও আহত মানুষদের সহায়তা করা।’
এসএ/সিলেট
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
স্টাফ রিপোর্টার টরন্টো : কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী...
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচার ও মা*দকদ্রব্যের অপব্যবহার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন জাতীয়তার ২৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার...