এইচএসসি পরীক্ষা : সিলেটের যেসব...
মহানগরীতে জনসাধারণের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্টাপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার (২৮ জুন) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপির তথ্যমতে, রোববার(২৮ জুন) রাত ১২টা থেকে সোমবার( ২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, হকার, চোর ও সন্দেহভাজন ব্যক্তি, মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিসহ বিভিন্ন অপরাধে মোট ১৫৫ জনকে আটক করা হয়। এছাড়া কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে ১৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১০১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।
এসএমপি জানায়, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মহানগরীতে জনসাধারণের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্টাপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার (২৮ জুন) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।...
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার...
১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরো কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...