হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি...
হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক দুটি অভিযানে ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বাংলাদেশি রাবারসহ একটি বাইসাইকেল জব্দ করেছে। শুক্রবার (৩ জুলাই) রাত এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির সূত্র জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুরের সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেন্দ্রপুর এলাকার সীমান্তবর্তী চৈতন্যপুর নামক স্থানে টহল পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
এছাড়া সিন্দুরখান বিওপির টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ কেজি বাংলাদেশি রাবার এবং একটি বাইসাইকেল জব্দ করে।
জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং বাংলাদেশি রাবার ও বাইসাইকেল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধ করে যুব সমাজকে মাদকাসক্ত হতে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বিজিবি।
এসএ/সিলেট
হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১০৩ টি অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও...
হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মো. কামাল উপজেলার চিমটিবিল খাস...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) একটি প্রচেষ্টা...