পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প...
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান...
ছবি সংগৃহীত
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ভাসমতি চালসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বকবান্দা এলাকার মৃত মো. সামছুল সরকারের ছেলে মো. আলম হোসেন ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার খাগাইল ৬নং দক্ষিণ রনিখাইল এলাকার গিয়াস উদ্দিনের মো. আছাদ মিয়া। তবে আলম হোসেন বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার নয়াটি মুক্তিনগর মোর্শেদের কলোনীতে বসবাস করছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় চেকপোষ্ট পরিচালনা করে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী একটি সাদা রঙের পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো-ন-21-8360) সিগনাল দিয়ে তল্লাশী চালানো হয়।
তল্লাশীকালে পিকআপ গাড়ির ভেতরে ৬৫ বস্তায় ২ হাজার ৯৫০ কেজি ভারতীয় অবৈধ বাসমতি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মূল্য আনুমানিক আট লাখ পঁচাশি হাজার টাকা বলে জানায় পুলিশ। এসময় ২জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৭/২০২৬খ্রি. ধারা- The special power Act 1974, section 25B(1) (b)/25D রুজু হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে...
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ ভাসমতি চালসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।...
হজরত শাহজালাল (রহ.) মাজারসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট...