ছাতকে প্রায় এক মাস ধরে মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতকের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন (বুধবার) সকাল আনুমানিক ৮টার দিকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়ার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯১৫) করা হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ১. আলিম উদ্দীন (১৩), পিতা: মৃত রইছ আলী, মাতা: হনুফা বেগম, গায়ের রং: ফর্সা। তার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানকার গ্রাম। ২, হামিদুর রহমান (১৫), পিতা হোছন আহমদ। তার স্থায়ী ঠিকানা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রাম।

পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, তারা দুজনেই ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা ছাত্র ছিল। ঘটনার দিন সকাল থেকে তাদের সন্ধান মিলেনি।  সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি উল্লিখিত দুই শিক্ষার্থীর সন্ধান পেয়ে থাকলে বা তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: 01711444836




এসএ/সিলেট