সুনামগঞ্জে পুলিশের অভিযানে আটক ৬

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনশান্তি বিনষ্টের আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার  বিকালে দিরাই থানায় খবর আসে যে রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, উভয় পক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছে।

পরিস্থিতি যেকোনো সময় সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে উভয় পক্ষের ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন হোসেন আহমদ, আলী আহমদ, জাহাঙ্গীর আলম, সুমন আহমদ, ইয়াছিন তালুকদার এবং আরমান হোসেন সাগর।

তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এসএ/সিলেট