তাহিরপুর পাহাড়ি ঢলে ভেসে আসা...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় টানা ৮ থেকে ৯ দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...
ছবি সংগৃহীত
কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ডলুরা বিওপির সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন।
আটক নারীরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন, নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম, একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক চার নারী কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সেখানে অবস্থানকালে সমস্যায় পড়ে শনিবার ভোরে তারা ডলুরা সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে বিজিবির সদস্যরা সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন।
পরে বিজিবি তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটক নারীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চার নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে প্রবেশের পরপরই তাদের আটক করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় টানা ৮ থেকে ৯ দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।শনিবার (১১ জুলাই)...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি তাদের উপদেষ্টা মরহুম ক্বারী সাইফুদ্দিন...
টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী...
সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিংবোন (এইচবিবি) প্রকল্পের অর্ধ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে ব্যাপক...