ছাতকে দেড় লাখ টাকার ৬টি...
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অর্জুন হাজং ওই গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজংকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশনায় এসআই আমির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।
শিশুর মা শিউলি বেগম বাদী হয়ে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ভিকটিমের মায়ের এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...
সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে উপজেলার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা...
সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আক্কাস আলী (৪৮)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে।কারা...
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন...