মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

post-title

ছবি সংগৃহীত

মহানগর বিএনপির উপদেষ্টা ও টিলাগড় কল্যাণপুর আবাসিক এলাকার বাসিন্দা পিয়ার উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

রবিবার (১৯ জুলাই) এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুম পিয়ার উদ্দীনকে পরকালে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।



এসএ/সিলেট