জগন্নাথপুরে পুলিশের অভিযানে ২ মাদক...
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হবিবপুর (আশিঘর) এলাকার জননী স্টোরের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- হবিবপুর (আশিঘর) গ্রামের আফু মিয়ার ছেলে মো. শিপু মিয়া এবং জালালপুর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. হাবিবুর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃতদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে জগন্নাথপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন এলাকায় ইজারা ব্যতীত অবৈধভাবে মরা চেলা নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। নদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা কাজী রেজিয়া নুর দাখিল মাদ্রাসায় দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যের আই ক্যাম্প।...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুর স্টক থেকে চুরি হওয়া ছয়টি মোটর উদ্ধার করেছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় একটি ইঞ্জিনচালিত...
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...