দক্ষিণ সুরমার যানজট নিরসন ও...
নগরীর দক্ষিণ সুরমার অসহনীয় যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবীতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশাসক ও জেলা প্রশাসক বরারবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।...
ছবি সংগৃহীত
মহানগরীর সুবিদবাজার থেকে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জেনসেন দাস সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার আনোয়ারপুর এলাকার ঝন্টু কুমার দাসের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোরে মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে।
এসএ/সিলেট
নগরীর দক্ষিণ সুরমার অসহনীয় যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবীতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশাসক ও জেলা প্রশাসক বরারবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।...
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্তমানবতার সেবায় সদানিয়োজিত সামাজিক সংগঠন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের...
যুক্তরাজ্যের সারে’র মোল ভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক মেয়র, দীর্ঘদিনের কাউন্সিলর, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই)-এর পরিচালক ও...
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল...
বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন,...