কমলগঞ্জে তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ...
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) তাদের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জেলা সদর উপজেলার আথানগিরী টিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার উপ পরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল আথানগিরী টিলা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সাদ্দাম হোসেন কাজল সিলেট বিভাগের অন্যতম চিহ্নিত এক অপরাধী। তার বিরুদ্ধে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া আদালতের জারি করা ৪টি গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে এতদিন মুলতবি ছিল।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত কাজলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) তাদের...
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।বুধবার (১২ আগস্ট)...
ভোটের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে প্রায় ৪ বছর ৯ মাস পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায়...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (১৯) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে...