নগরীতে দেড় লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

নগরীতে ডিবি পুলিশের অভিযানে দেড় লাখ টাকার টাকার ভারতীয় কম্বলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. শাফওয়ান মিয়া সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চব্বিশা এলাকার মো. আজিম উল্লাহ মিয়ার পুত্র।

বর্তমানে তিনি নগরীর সাদিপুর ২য় খন্ড তের রতন এলাকায় বসবাস  করেন।  শুক্রবার (১৪ আগষ্ট) রাত আনুমানিক সোয়া ১টায় মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কুমারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগষ্ট) রাত আনুমানিক সোয়া ১টায় মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল এর সামনে অভিযান পরিচালনা করেন।

এসময় একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৩১২৬) তল্লাশী চালানো হয়। অভিযানে প্লাষ্টিকের চটের বস্তায় ৫০ পিস ভারতীয় কম্বলসহ মো. শাফওয়ান মিয়াকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া ভারতীয় কম্বলের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।  এব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২১,তারিখ-১৪/০৮/২০২৬খ্রি. ধারা-The Special Powers Act-1974 এর 25B(1)(b) রুজু হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট