সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান...
সিলেট মহানগরী থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও চিহ্নিত দুর্ধর্ষ চোর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।বৃহস্পতিবার (২১...
ছবি সংগৃহিত
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের হাতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে।
একই সাথে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। অভিযুক্তরা ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর পরই ভুক্তভোগী বা সংশ্লিষ্ট পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল ও মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে। তিনি আরো জানান, ঘটনার গভীরতা ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে। ভুক্তভোগী তরুণীর আইনি অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে।
এসএ/সিলেট
সিলেট মহানগরী থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও চিহ্নিত দুর্ধর্ষ চোর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।বৃহস্পতিবার (২১...
দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদ এবং ৩৫-৪০টি দোকান কোটা নিয়ে দুইপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় দুইঘন্টাব্যাপি চলা সংঘর্ষে ৭জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন...
সিলেটের কানাইঘাটে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে নাজিম উদ্দিন নামে এক মুদি দোকানিকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। এ সময় তার দোকান থেকে ৯ পিস ইয়াবা...
মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিন হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন গ্রেফতারকৃত বাবুল মিয়া।...
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই আবাসিক হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় অনৈতিক কার্যক্রম পরিচালনার...