সদস্য অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা নিল...
সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রথমবারের মতো লিখিত পরীক্ষা নিয়েছে। শনিবার বিকেল ৩টায় এ...
সিলেট প্রেসক্লাব পরিদর্শনে পিআইবি মহাপরিচালক
ছবি সংগৃহিত
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুক্রবার দুপুরে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের বিস্তৃতি এবং অপসাংবাদিকতা রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাংবাদিকরা পিআইবি মহাপরিচালকের কাছে তৃণমূল পর্যায়ে পিআইবির প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে কার্যকর উদ্যোগ কামনা করেন। জবাবে ফারুক ওয়াসিফ বলেন, এসব বিষয়ে পিআইবি তৎপর রয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর সারাদেশে সাংবাদিকদের জন্য প্রায় ৭ হাজার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পিআইবি সবসময় পাশে থাকবে। সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিলেট প্রেসক্লাব পরিদর্শনে আসায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ধন্যবাদ জানান সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। তিনি সিলেটের সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স, ডেইলি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি এবং দৈনিক ভোরের ডাকের জেলা সংবাদদাতা আব্দুল হান্নান।
এসএ/সিলেট
সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রথমবারের মতো লিখিত পরীক্ষা নিয়েছে। শনিবার বিকেল ৩টায় এ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য...
সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া...
‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব সহ জুলাই ২৪ আন্দোলনে নিহত ৫ সাংবাদিক...