সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন...
ছবি সংগৃহীত
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় থাকতেন।
তবে এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোন মামলাও হয়নি।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে শাহাব উদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে যায়। তার ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপ ছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হত্যাকান্ডের বর্ণনা দিয়ে নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার ভা্ই এসে বলেন, আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তা ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহবুদ্দিন। এক ছেলে ফ্রান্সে থাকেন।
এ ব্যাপারে সিলেটের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সোমবার সন্ধ্যায় বলেন, এখনও এ হত্যাকান্ডের কোন ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড। খুনিরা আগে থেকেই তাকে অনুসরণ করছিল।
এসএ/সিলেট
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন...
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি...
আগামী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত...
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবির) অভিযানে সীমান্ত থেকে ভারতীয় অবৈধ চোরাচালান আটক করা হয়। সোমবার (২৪ আগস্ট) সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার,...