জকিগঞ্জে ইয়াবার বড় চালানাসহ আটক ১

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে  বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ২শ পিস ইয়াবা বড়ি। আটক মো. সায়েদ আহমদ জকিগঞ্জ থানার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ভরণ সুলতানপুরের মৃত সাজ্জাদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে জকিগঞ্জ-বাবুরবাজার পাঁকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে ইয়াসা বড়িসহ সায়েদকে আটক করা হয়। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানার এফআইআর নং-১১, তারিখ-২৫ আগস্ট ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করা হয়েছে।  জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এসএ/সিলেট