বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ...
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মাদক কারবারিসহ ইয়াবার চালানটি আটক করা হয়।
আটক মাদক কারবারি সজল বিশ্বাস জকিগঞ্জ থানার বিপক গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, কচকটখা এলাকায় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালায় বিয়ানীবাজার থানাপুলিশ।
এসময় সজল বিশ্বাসের লুঙ্গির কোমরের ভাঁজ হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ইয়াবাসহ সজলকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট...
সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার (২...
সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন মামলার বাদী ও নিহতের পরিবারের...
সিলেটের বন্ধ পাথর কোয়ারিগুলো থেকে ফের পাথর উত্তোলন শুরুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। যদিও পরিবেশ সংশ্লিস্টরা এর আপত্তি জানিয়ে...