সিলেট সীমান্তে পৃথক অভিযানে...
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে...
ছবি সংগৃহীত
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট ও সংগ্রাম বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও ছাগলসহ জিরা, প্রসাধনী সামগ্রী, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, বিভিন্ন ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস, মোবাইল ফোন ও ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজন আসামিকে আটক করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন জব্দ করা হয় এবং নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকাও আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে প্রায় ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাড়ে আট লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি নোহা মাইক্রোবাস জব্দ করা...
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালাল ধরতে র্যাব ও...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও...
দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুততার...