কানাইঘাটে জাসাসের উদ্যেগে পরিবেশ...
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
ছবি সংগৃহীত
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা একটায় নগরের ইসকন সিলেট মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।
তিনি বলেন, প্রত্যেক ধর্মীয় নেতা মানবকল্যাণ, মানুষের উন্নতি ও মুক্তির জন্য কাজ করেন। তাঁদের সেই অমৃতবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। মাসুদ রানা বলেন, বিশ্বে বর্তমানে অরাজকতা বাড়ছে। শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথিতে তাঁর কল্যাণকামী শিক্ষা ও বাণী দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এতে মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরে আসবে।
তিনি আরও বলেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা মুসলিম-এটি বড় পরিচয় নয়; সবার আগে আমরা মানুষ। কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষের পরিচয়ই সবচেয়ে বড় পরিচয়। সবার রক্তের রং একই। তাই মানবতার ঊর্ধ্বে কোনো পরিচয় হতে পারে না। শ্রীল প্রভুপাদের মানবকল্যাণের শিক্ষা ও অমৃতবাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী। আলোচনা সভা শেষে গীতা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।
ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় এবং ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভক্ত কল্যাণ ও আধিবাসী উন্নয়নের বিভাগীয় সম্পাদক পরমেশ্বর কৃষ্ণ দাস অধিকারী, ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা।
এর আগে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ১৩০ পাউন্ড ওজনের কেক কেটে ভক্তরা তাঁর আবির্ভাব তিথি উদ্যাপন করেন। পরে দিনব্যাপী প্রভুপাদের মহিমা কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর...
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায়...
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)...
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মো. আকরাম হোসেন, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নির্মাণাধীন...
সিলেটে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাভিষেক, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক...