শ্রীমঙ্গলে ডাম্পট্রাকের ধাক্কায় টমটম...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও...
ছবি সংগৃহীত
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও বিএনপি যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
শনিবার দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম এবং কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি.কে গউছ, এম সাইফুর রহমানের পুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মৌলভীবাজার-৩ আসনের এমপি এবং এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
শাহাদত বার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হয়।
প্রয়াত এম. সাইফুর রহমানের শাহাদৎ বার্ষিকী জাতীয় সংসদের হুইপ জি.কে গউছ, তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এম. সাইফুর রহমান ছিলেন সিলেট বিভাগের উন্নয়ন ও অগ্রগতির মূল রূপকার। স্বাধীন বাংলাদেশে তাঁর দূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনা, মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন এবং সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন। বাংলাদেশে ভ্যাটের প্রবর্তক ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতার মৃত্যুতে দেশ একজন দূরদর্শী অর্থনীতিক ও জননেত্রীকে হারিয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও...
মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন...
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।...
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র,গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে...
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড...