বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কছির আলী ওই গ্রামের মৃত রশীদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৯। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে কছির আলীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি জানান, গ্রেফতার আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...
মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সিলেটে এ উপলক্ষ্যে আয়োজিত...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। বৃহস্পতিবার (১০...
সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।...
নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার...