প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিকভাবে...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে...
উন্নয়নকাজ পরিদর্শন
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখে প্রতিটি উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কুইটুক ও মুক্তিরচক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও সজাগ থাকতে হবে। কারণ উন্নয়নকাজের প্রকৃত সুবিধাভোগী এলাকার জনগণ।
তিনি বলেন, নগরবাসীর অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি টাকাও যেন অপচয় না হয় এবং প্রতিটি টাকার বিপরীতে জনগণ যেন উন্নয়নের সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নয়নকাজের গুণগত মান নিয়মিত তদারক এবং কার্যাদেশের শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, এলাকার মুরব্বি মঈন উদ্দিন, ইমরান আহমদ, ছাবু মিয়া, জেবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক নগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এসএ/সিলেট
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে...
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কার্যাদেশ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নগরীর পরিকল্পিত উন্নয়নে নতুন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এসোসিয়েশন অব...