প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

৯ মে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে ঢাকা যাচ্ছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির দপ্তর সংশ্লিষ্ট সদস্য তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ৯ মে কৃষিবিদ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতাদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিলেট মহানগর বিএনপির শীর্ষ দুই নেতার ঢাকা সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর শেষে তারা কেন্দ্রের বিশেষ কোনো নির্দেশনা নিয়ে সিলেটে ফিরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসএ/সিলেট