নগরীতে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

মহানগর পুলিশের জালালাবাদ থানার একটি দল ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মাঝপাড়া থেকে ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৮ মে) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এরআগে রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতার ইসমাইল জালালাবাদ থানাধীন সোনাতলা (ধনরায়েরচক) এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে। এসব তথ্য সোমবার দুপুরে নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম।

পুলিশ জানায়, রবিবার রাতে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৫৫০৮) তল্লাশী করে ২৯ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি ইসমাইলে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জালালাবাদ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।



এসএ/সিলেট