ঈদের শুভেচ্ছায় উন্নয়নের অঙ্গীকার,...
ঈদুল আযহার মহিমান্বিত ও আনন্দঘন মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ নং কাঠইর ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর...
প্রবাসে থেকেও দেশের টানে- ঈদুল আজহায় হৃদয়ছোঁয়া শুভেচ্ছা মাওলানা শামিম আহমদের
তাজিদুল ইসলাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মাওলানা শামিম আহমদ।
মাওলানা শামিম আহমদ একজন সুপরিচিত লেখক, সংগঠক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে ইতোমধ্যে সমাজে প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটালেও দেশের মানুষের কল্যাণে তাঁর চিন্তা-চেতনা ও সামাজিক দায়বদ্ধতা সবসময়ই প্রশংসার দাবিদার।
মাওলানা শামীম আহমদ ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মরহুম মকদ্দুছ আলীর ছেলে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা। এই পবিত্র উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে।
মাওলানা শামিম আহমদ দীর্ঘদিন ধরে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। প্রবাসে অবস্থান করেও দেশের শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সমাজকে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান এই সমাজসেবক। তাঁর মতে, দেশের উন্নয়ন ও কল্যাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে একটি সমৃদ্ধ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
টিএ/ছাতক
ঈদুল আযহার মহিমান্বিত ও আনন্দঘন মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ নং কাঠইর ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ছাতক উপজেলা জুড়ে ইজারা বহির্ভূত পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের...
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ছাতক উপজেলায় কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কৃষক...
সুনামগঞ্জের দোয়ারা বাজার সংলগ্ন হাওরে হাঁস ছাড়তে গিয়ে বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) দুপুরে লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও...
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার(২৩ মে) সকাল ৯...