গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেক কায়োরা এলাকার সামছুল হকের ছেলে মো. মহিন উদ্দিন, ১৯নং ওয়ার্ডের দক্ষিন সালনা মিয়া বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে মো. রাকিব আহমদ, ১৯নং ওয়ার্ডের সালনা পূর্ব বাজার (মন্ত্রীর বাড়ী) এলাকার মো. মুজিবুরের ছেলে মো. অনিক, টেক কায়োরা এলাকার মো. জাহেদ হোসেনের ছেলে মো. রিপন হোসেন, টেক কায়োরা পশ্চিমপাড়া এলাকার মৃত মো. চাঁন মিয়ার ছেলে মো. দুলাল হোসেন ও মো. ওয়াসিম, ময়মনসিংহ জেলার গফরগাঁও টাঙ্গাবর এলাকার করিম শেখের ছেলে ড্রাইভার মো. লিটন শেখ, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সারাংপুর (ম্যাজিষ্ট্রেট আঃ হামিদের বাড়ীর পাশে) মো. লিয়াকত আলীর ছেলে হেলপার মো. আওয়াল মিয়া, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি মল্লিকবাড়ী এলাকার মৃত আব্দুস ছালাম মল্লিমের ছেলে হেলপার আহমেদ মল্লিক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাহপরাণ (রহ.) থানার আওতাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতর থেকে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় সময় অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কম্বল বহনকারী বাসটিও জব্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২০ , তাং-১৯/০৬/২০২৬খ্রি. ধারা- স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি (১) (বি)/ ২৫ডি রুজু হয়। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লজি সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের...
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।...
জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স বসানোর পর এবার আরেক ওলি হযরত শাহপরান (রহ.) মাজারে গিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার...
মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসসহ ৯ জনকে গ্রেফতার করা...